সমস্যা জানান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া

৩০ মে ২০২৬

গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক স্মরণ সভা ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এ ইয়াছিন নোবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি শফি মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু।

​এছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মিঠু, বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদলের নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রদলের নেতা আজমাইন আহম্মেদ শাকিল সহ স্থানীয় বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

Developed by RB Sojib
📢 সমস্যা জানান